![]()
ভাসানের দিনে
মাহবুবা ফারুক
যখন কংশের বুকে নৌকা ভাসালাম
শনির হাওর গন্তব্য ঠিক করে
তখন জানতাম না যে আরও আরও নদী
পাড়ি দিতে হবে এই অনিশ্চিত অভিযানে
এক দন্ড থেমেছিলাম সুরমার কাছে
জলছোঁয়া সময় বুকে করে বুভুক্ষু আমি
ছুটে চলেছি বার বার যাত্রাপথ বদল করে
কোনো কানা ফকির ধরিয়ে দিবে আমাকে
এমন কোন ভয়ও ছিলনা তবু সিরাজের মতো
কুন্ঠিত ছিলাম লঙ্গরখানার লাইনে হাত পেতে
কোনো শত্রু নয় কোনো ভয় নয়
ভালোবাসা বুঝি আমাকে খুঁজে বেড়াচ্ছে
কংশের তীরে ফেলে আসা এক জোড়া নুপুর নিয়ে।
কিন্তু
ভাসানের দিনে তো সব বিসর্জন দিয়েই এসেছি।