![]()
জগলুল হায়দার এর ছড়া
দেরি করলে লেট হয়
দেরি করলে লেট হয় ভাই
দেরি করলে লেট হয়।
দেরি করলে লেট হয়
উঁচা মাথা হেট হয়
কোর্টে যেমন সময় খেকো
ডেটের পরে ডেট হয়।
দেরি করলে লেট হয়
লক্ষ্যের মঙ্গা রেট হয়
প্রাপ্যতা সব ফসকে গিয়ে
অনাহুত ফেট হয়।
দেরি করলে লেট হয়
ধোঁকার নানা গেট হয়
সুযোগ পেয়ে জুলুমবাজে
দেশে আরো সেট হয়।
দেরি করলে লেট হয় ভাই
দেরি করলে লেট হয়।