
বিক্রমপুর চাঁদের হাটের নিয়মিত কর্মিসভা ও সাহিত্যসভা অনুষ্ঠিত
শোভন সারোয়ার :
সিরাজদিখানের ইছাপুরা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে শিশু ও যুবকল্যাণ সংগঠন বিক্রমপুর চাঁদের হাট এর আয়োজনে নিয়মিত কর্মিসভা ও সাহিত্যসভা -২৩ সম্পন্ন হয় শুক্রবার দুপুর ১টায়।
সংগঠনটির উপদেষ্টা ও ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে ও বিক্রমপুর চাঁদের হাটের প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ এমদাদুল হক পলাশের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ জমির হোসেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাদের হাট কেন্দ্রীয় পরিষদের মুফদি আহমেদ মনা, ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা, শিক্ষক ও কবি সাহানা আফরোজ, ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যক্ষ সামসুল হক হাওলাদার, অধ্যাপক আনোয়ার হোসেন বাদল, শেখ ওয়াসিম প্রমুখ।
অনুষ্ঠানে অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেনের লেখা নির্বাচিত গল্প নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া অনুষ্ঠানে বিক্রমপুর এলাকার জশস্বী লেখক, গবেষক, কবি, সাহিত্যিক, সংগঠক, শিক্ষক, সাংবাদিক, শিল্পী, আবৃত্তিকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সৃজনশীল ব্যক্তিত্ব, চাঁদের হাটের কেন্দ্রীয় ও স্থানীয় সংগঠকবৃন্দ।
অনুষ্ঠানের শেষে শিশু কিশোরদের মধ্যে প্রতিযোগিতাভিত্তিক পুরস্কার তুলে দেওয়া হয়।