
হিংসা
মোহাম্মদ মিজান মাঝি
হিংসা হলো পতনের মূল,
রাখি সবার মনে।
হিংসা করি ভালো কাজে,
নয়তো মন্দের সনে।
কারো ভালো কিছু দখলে,
তুমি ও কর সে কাজ।
সেখান থেকে কিছু তুমি,
কিছু পাবে সমাজ।
অন্যের ভালো দেখে যারা,
করতে চায় যে ক্ষতি।
অবশেষে তাদের ও হয়,
করুণ পরিনতি।
ভালো কাজে কখনো যে,
দিওনা তুমি বাঁধা।
অন্যের ক্ষতি হলে যেনো,
তোমার হবে আধা।
হিংসা নয় যে সহযোগিতা,
করবো ভালো কাজে।
বাঁধা দিবো দেখি যদি,
লিপ্ত আছে বাজে।