1. admin@jhikutpatra.com : সম্পাদক : আশরাফ ইকবাল
  2. atiqnayanmcjdu@gmail.com : atique nayan : atique nayan
  3. sheikhrupu@gmail.com : শেখ রুপু : শেখ রুপু
  4. shahriar40-371@diu.edu.bd : Shahriar Tanvir Refat : Shahriar Tanvir Refat
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি সোহেল ও সম্পাদক বাহার পুনর্নির্বাচিত অচেনা সেই আলোর হাত ছটকু আহমেদের সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী: তরুণ সমাজকে মূলধারায় ফিরিয়ে আনতে সামাজিক সংগঠনের ভূমিকা অনস্বীকার্য সাংবাদিক আশরাফ ইকবালের জন্মদিনে শিক্ষার্থীদের গাছের চারা দিলেন তরুছায়া লেখক, সাংবাদিক ও সংগঠক আশরাফ ইকবালের শুভ জন্মদিন এইচনূর ফাউন্ডেশনের সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহাম্মদ বাহাউদ্দিন বাহারের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এ এন এম হুমায়ূন কবির সাগরের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের নতুন উপদেষ্টা হলেন সৈয়দ হোসেন নয়ন

সিরাজদিখানে ঝিকুট ফাউন্ডেশনের বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের সমন্বয় পরিষদ অনুমোদিত

  • আপডেট সময় : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ৪২৫ বার পঠিত

সিরাজদিখানে ঝিকুট ফাউন্ডেশনের বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের সমন্বয় পরিষদ অনুমোদিত

ঝিকুটপত্র প্রতিবেদন:

সিরাজদিখানে সোমরার সকাল ১১ টায় শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণ সংগঠন ঝিকুট ফাউন্ডেশনের বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের ৩ সদস্য বিশিষ্ট সমন্বয় পরিষদ অনুমোদিত হয়েছে।

গত ৯ জুলাই রবিবার বিকেল ৪ টায় অনলাইন পুলের মাধ্যমে প্রধান সমন্বয়ক নির্বাচিত হয়েছেন ঝিকুট ফাউন্ডেশনের সদস্য বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের মেধাবী ছাত্রী হাফসা আক্তার। ঝিকুটের কেন্দ্রীয় পরিষদের কার্যালয়ে কেন্দ্রীয় পরিষদের সভাপতি আব্দুল্লাহ কাদেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফ ইকবালের পরিচালনায় নিয়মিত সাপ্তাহিক অনলাইন সভা অনুষ্ঠিত হয়। এসময় ঝিকুট ফাউন্ডেশনের সাধারণ সদস্য রাজু মোল্লার প্রস্তাবে ও সাধারণ সদস্য সাহিদুল হাসান শাওনের সমর্থনে হাফসা আক্তারকে প্রধান সমন্বয়ক হিসেবে উত্থাপন করা হয়। এরপর ঝিকুট ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিষদের অনলাইন গ্রুপে পুলের মাধ্যমে প্রধান সমন্বয়ক হিসেবে পর্যাপ্ত সমর্থন আসে। ঝিকুট ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিষদের মাধ্যমে তাকে ১ মাসের জন্য ঝিকুট ফাউন্ডেশন বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজ সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়ক হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়। পরিষদের অন্য সদস্যদের মধ্যে সমন্বয়ক বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের মেধাবী ছাত্রী তাহমিনা ইসলাম ও বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের মেধাবী ছাত্র মো. সিজান।


আরও পড়ুন ঝিকুট ফাউন্ডেশনের কর্মসূচি।


ঝিকুট ফাউন্ডেশন সাধারণ পরিষদের সভাপতি জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) নজরুল ইসলাম নব গঠিত ঝিকুট ফাউন্ডেশনের বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের ৩ সদস্য বিশিষ্ট সমন্বয় পরিষদ ১০ জুলাই সকাল ১১ টায় অনুমোদন দেন।

উল্লেখ্য গত ৯ জানুয়ারি ২০২২ পৃষ্ঠপোষক পরিষদ, উপদেষ্টা পরিষদ, স্থায়ী পরিষদ, কেন্দ্রীয় পরিষদ, স্থানীয় পরিষদ, সাধারণ সদস্য ও প্রাথমিক সদস্যদের সমন্বয়ে ১০০ সদস্য বিশিষ্ট সাধারণ পরিষদ গঠন করা হয়। সাধারণ পরিষদের উল্লেখযোগ্য সদস্যদের মধ্যে রয়েছেন নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শামছুল হক হাওলাদার, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইঞ্জিনিয়ার গোলাম মাওলা, শরীয়তপুর পালং মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আক্তার হোসেন, কনসার্নস অব ইমপ্রেস গ্রুপের সিএফও শহিদুল ইসলাম এফসিএমএ, লেখক ও সাংবাদিক কে. এন. ইসলাম বাবুল, মানবাধিকার কর্মী হুমায়ুন কবির সাগর, পুলিশ পরিদর্শক মো. আরশাদ হোসেন আকাশ, প্রধান শিক্ষক শাহানা আফরোজ, প্রধান শিক্ষক মো. মোক্তার হোসেন, শিক্ষাবীদ ও সমাজসেবক মরতুজা আল আশরাফি,  শিক্ষক মোহাম্মদ তরিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন, আব্দুর রহিম তালুকদার প্রমুখ।


আরও পড়ুন ঝিকুট ফাউন্ডেশন


বি. দ্র. : যেসব কর্মসূচি পালিত হয়েছে ও চলমান রয়েছে
১. ফসলি জমি রক্ষায় ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন।
২. বিশ্বসাহিত্য কেন্দ্রে সাহিত্য সমাজে সমকালীন বাস্তবতা শীর্ষক সেমিনার।
৩. সাব সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন চৌধুরীর স্মরণ সভা।
৪. ঝিকুটপত্র ম্যাগাজিন।
৫. ঝিকুটপত্র অনলাইন পোর্টাল। যা দিয়ে মেধাবী মানুষ ও সংগঠকদের লেখা ও পাঠ অভ্যাস তৈরি।
৬. সংগঠন ও সংগঠকদের মাঝে দূরত্ব কমিয়ে আনার লক্ষে বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াতি কার্যক্রম।
৭. ঝিকুট ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি।
৮. সংগঠক, লেখক, চিকিৎসক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গুণীজনদের সাথে সৌজন্য সাক্ষাৎ অব্যাহত আছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ঝিকুটপত্র
Theme Customized By Shakil IT Park