
দিনটা পুরো তোর হয়ে যায়
শামীম খান যুবরাজ
মাঝে মাঝে
দিনটা পুরো তোর হয়ে যায়
তোকে নিয়েই ভাবি,
একজীবনে তোকে পাবার
করব না আর দাবি।
দিনটা পুরো
রাতটা পুরো
তোকে নিয়েই ভাবতে গিয়ে
যাই বাকি সব ভুলে,
তোকে সাজাই মনবাগানে
লক্ষ গোলাপ ফুলে।
দিনটা পুরো তোর হয়ে যায়
রাত হয়ে যায় ভোর
খুব সহজে কাটে না এই ঘোর।
জানি
নেই জানা নেই তোর।