
প্রতিচ্ছবি
হাবিবুর রহমান প্রান্ত
আমি দেখেছি পূবের ঐ রক্তিম সূর্যটাকে,
যে কিনা ক্ষত-বিক্ষত,
রক্তে-রঞ্জিত হৃদয় নিয়ে,
উদিত হয় এই ধরার বুকে।
আমি দেখেছি তার ভেতরে তখন,
থাকেনা কোনো ক্ষিপ্ততার ভাব।
তবুও সে দূর করে,
পৃথিবী থেকে আলোর অভাব।
কিন্তু ক্ষণে ক্ষণে যখন এ পৃথিবী ভরে উঠে,
জুলুম-নির্যাতন, অন্যায়-অবিচারে।
মানবতার দ্বার গুলো যখন,
সব কিছু দেখেও মূর্তির ন্যায় তাকিয়ে থাকে।
কিন্তু তাকিয়ে থাকতে পারে না,
ঐ ক্ষত-বিক্ষত, রক্তে-রঞ্জিত সূর্যটা।
শায়িত অবস্থা থেকে উঠে দাড়িয়ে,
তার ক্ষিপ্ততা দিয়ে পুড়িয়ে মারে,
অন্যায়-অবিচার কারীরে।
যদিও সাঝের বেলায়,
তাকে মেনে নিতে হয় পরাজয়।
তবুও হার না মানা সৈনিকের মতো,
নতুন যুদ্ধের আগাম বার্তা দিয়ে,
সূর্যটা ঢলে পড়ে ঐ পশ্চিমের নীলিমায়।
ক্ষণিক পরেই দেখি,
দূর আকাশে মেরেছে চাঁদ উকিঁ।
দেখি, সরল প্রকৃতির চাঁদের আলোয়,
ভেসে আসছে ঐ ক্ষত-বিক্ষত,
রক্তে-রঞ্জিত সূর্যটার প্রতিচ্ছবি।