![]()
এতো তুচ্ছ ভাবো
মোহাম্মদ মিজান মাঝি
মানুষ হয়ে মানুষ কেনো
এতো তুচ্ছ ভাবো
একই মাটির তৈরী সবাই
একই কাপড় পাবো
ধনী গরীব কেনো তোমরা
করো বিভেদ সৃষ্টি
পৃথিবী ছেড়ে একদিন হব
একই ঘরের ইষ্টি
একই পালকি চরে সবাই
যাবো আপন ঘরে
একই সাজে সাজানো ঘর
নয়তো ভিন্ন করে
বরই পাতার গরম জলে
সবার গোসল হবে
কারো জন্যে ভিন্ন নীতি
নেই তো এই না ভবে
সঙ্গে শুধু আমল যাবে
করো যে তাই অর্জন
রোজ হাশরে বিচার দিনে
পাবেনা কোন স্বজন