1. admin@jhikutpatra.com : সম্পাদক : আশরাফ ইকবাল
  2. atiqnayanmcjdu@gmail.com : atique nayan : atique nayan
  3. sheikhrupu@gmail.com : শেখ রুপু : শেখ রুপু
  4. shahriar40-371@diu.edu.bd : Shahriar Tanvir Refat : Shahriar Tanvir Refat
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি সোহেল ও সম্পাদক বাহার পুনর্নির্বাচিত অচেনা সেই আলোর হাত ছটকু আহমেদের সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী: তরুণ সমাজকে মূলধারায় ফিরিয়ে আনতে সামাজিক সংগঠনের ভূমিকা অনস্বীকার্য সাংবাদিক আশরাফ ইকবালের জন্মদিনে শিক্ষার্থীদের গাছের চারা দিলেন তরুছায়া লেখক, সাংবাদিক ও সংগঠক আশরাফ ইকবালের শুভ জন্মদিন এইচনূর ফাউন্ডেশনের সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহাম্মদ বাহাউদ্দিন বাহারের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এ এন এম হুমায়ূন কবির সাগরের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের নতুন উপদেষ্টা হলেন সৈয়দ হোসেন নয়ন

সিরাজদিখানে ঝিকুট ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও প্রকাশনা উৎসব সম্পন্ন 

  • আপডেট সময় : শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ৩১০ বার পঠিত
eid reunion jhikut foundation

ঝিকুটপত্র প্রতিবেদন:

সিরাজদিখানের বালুচরে সৃজনশীল ও অরাজনৈতিক সংগঠন #ঝিকুট_ফাউন্ডেশন এর আয়োজনে ঈদ পুনর্মিলনী ও প্রকাশনা উৎসব-২৩ সম্পন্ন। শুক্রবার বিকেল সাড়ে ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন কিন্ডারগার্টেনে ঈদ পুনর্মিলনী ও প্রকাশনা উৎসব সম্পন্ন হয়।
জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) ও ঝিকুট ফাউন্ডেশনের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফ ইকবালের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাহমিনা আক্তার তুহিন।

ঝিকুট ফাউন্ডেশনের সদস্য ফাহাদ ও শাহিদুল হাসান শাওনের উপস্থাপনায় আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেম নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন,  কথাসাহিত্যিক ও জাদুশিল্পী শিকদার আব্দুস সালাম, মিডিয়া ব্যক্তিত্ব কবি আসাদ কাজল, কবি শিপন হোসেন মানব, সাংবাদিক ও বাউল শিল্পী কবির হোসেন প্রমুখ।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ঝিকুট ফাউন্ডেশনের সহ সভাপতি আনোয়ার হোসেন, সমাজকর্মী সাজ্জাদ নূর, উই ফর চেঞ্জের প্রতিষ্ঠাতা লুৎফর রহমান সোহেল, আলোর পথে সেবা সংঘের প্রতিষ্ঠাতা শাহাবুদ্দিন আহমাদ বিপি, আলোর পথে মানবকল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হৃদয়, আবৃত্তিকার নাজির আহমাদ মিয়াজী, আবৃত্তিকার ইমরান হোসাইন, ঝিকুট ফাউন্ডেশনের সদস্যদের মধ্যে রাজু মোল্লা, শেখ রুপু, আফসানা হাই তন্দ্রা, সাবনাজ সম্পা, তানিয়া প্রিয়া, প্রান্ত, শোভন সারোয়ার, আশিক, রাসেল, শাকিল, তানজিল আহসান প্রমুখ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঝিকুট ফাউন্ডেশনের সদস্য  মোহাম্মদ তরিকুল ইসলাম।

এছাড়া উৎসবে এলাকার জশস্বী লেখক, গবেষক, কবি, সাহিত্যিক, সংগঠক, শিক্ষক, সাংবাদিক, শিল্পী, আবৃত্তিকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সৃজনশীল ব্যক্তিত্ব কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ঝিকুটপত্র
Theme Customized By Shakil IT Park