
সাদা বকের মেলা
মোহাম্মদ মিজান মাঝি
মুন্সিগঞ্জ, বাংলাদেশ
বক গুলো সব দল বেঁধে যে
সবুজ ধানের খেতে
ধরবে শিকার করবে আহার
রয়েছে ওৎ পেতে
তাল গাছ থেকে বাবুইপাখি
দেখছে বকের খেলা
বসছে যেন সবুজ মাঠে
সাদা বকের মেলা
দেখে কিছু দুষ্ট লোকে
ফাঁদ যে পেতেছে
বক ধরে যে বেচবে হাটে
পেশা হয়ে গেছে
এজন্য আজ বিলুপ্তপ্রায়
অথিত পাখি যতো
হারিয়ে গেছে শকুন কুড়াল
আরো যে কতো শত