1. admin@jhikutpatra.com : সম্পাদক : আশরাফ ইকবাল
  2. atiqnayanmcjdu@gmail.com : atique nayan : atique nayan
  3. sheikhrupu@gmail.com : শেখ রুপু : শেখ রুপু
  4. shahriar40-371@diu.edu.bd : Shahriar Tanvir Refat : Shahriar Tanvir Refat
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি সোহেল ও সম্পাদক বাহার পুনর্নির্বাচিত অচেনা সেই আলোর হাত ছটকু আহমেদের সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী: তরুণ সমাজকে মূলধারায় ফিরিয়ে আনতে সামাজিক সংগঠনের ভূমিকা অনস্বীকার্য সাংবাদিক আশরাফ ইকবালের জন্মদিনে শিক্ষার্থীদের গাছের চারা দিলেন তরুছায়া লেখক, সাংবাদিক ও সংগঠক আশরাফ ইকবালের শুভ জন্মদিন এইচনূর ফাউন্ডেশনের সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহাম্মদ বাহাউদ্দিন বাহারের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এ এন এম হুমায়ূন কবির সাগরের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের নতুন উপদেষ্টা হলেন সৈয়দ হোসেন নয়ন

সিরাজদিখানে ঝিকুট ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও প্রকাশনা উৎসব আগামী শুক্রবার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ৩৯০ বার পঠিত

সিরাজদিখানে ঝিকুট ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও প্রকাশনা উৎসব আগামী শুক্রবার

ঝিকুটপত্র প্রতিবেদন:

সিরাজদিখানের বালুচরে সৃজনশীল ও অরাজনৈতিক সংগঠন #ঝিকুট_ফাউন্ডেশন এর আয়োজনে ঈদ পুনর্মিলনী ও প্রকাশনা উৎসব-২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন কিন্ডারগার্টেনে ঈদ পুনর্মিলনী ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে।
জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) ও ঝিকুট ফাউন্ডেশনের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সাবেক চেয়ারম্যান ও ২৯তম ইরান’স ওয়ার্ল্ড বুক অ্যাওয়ার্ডপ্রাপ্ত খ্যাতিমান সাহিত্যিক অধ্যাপক ড. শাকির সবুর।

ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফ ইকবালের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ও বাংলা একাডেমির পরিচালক ড. আমিনুর রহমান সুলতান ও বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আওলাদ হোসেন।

ঝিকুট ফাউন্ডেশনের সদস্য ফাহাদ ও শাহিদুল হাসান শাওনের উপস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যক্ষ সামছুল হক হাওলাদার, কথাসাহিত্যিক অধ্যাপক সমীর আহমেদ, কথাসাহিত্যিক ও জাদুশিল্পী শিকদার আব্দুস সালাম, মিডিয়া ব্যক্তিত্ব কবি আসাদ কাজল, কবি শিপন হোসেন মানব, সিরাজদিখান উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাহমিনা আক্তার তুহিন, সাংবাদিক ও বাউল শিল্পী কবির হোসেন, ইছাপুরা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দীন, বিক্রমপুর চাঁদের হাটের সভাপতি ও সিরাজদিখান প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এমদাদুল হক পলাশ, সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী নজরুল ইসলাম বাবুল, বাংলাদেশ পুলিশ পরিদর্শক ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা মো. আরশাদ হোসেন আকাশ, লতব্দী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা মো. মোক্তার হোসেন, প্রধান শিক্ষক ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা শাহানা আফরোজ, ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের সভাপতি আশরাফুজ্জামান সোহেল, ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহাউদ্দিন বাহার, ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা মরতুজা আল আশরাফি প্রমুখ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন ঝিকুট ফাউন্ডেশন, কেন্দ্রীয় পরিষদের সভাপতি আব্দুল্লাহ কাদের ও ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের অর্থ সম্পাদক সাইয়্যেদুল বাশার।

এছাড়া উৎসবে এলাকার জশস্বী লেখক, গবেষক, কবি, সাহিত্যিক, সংগঠক, শিক্ষক, সাংবাদিক, শিল্পী, আবৃত্তিকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সৃজনশীল ব্যক্তিত্ব কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করবেন। আপনি আমন্ত্রিত।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ঝিকুটপত্র
Theme Customized By Shakil IT Park