1. admin@jhikutpatra.com : সম্পাদক : আশরাফ ইকবাল
  2. atiqnayanmcjdu@gmail.com : atique nayan : atique nayan
  3. sheikhrupu@gmail.com : শেখ রুপু : শেখ রুপু
  4. shahriar40-371@diu.edu.bd : Shahriar Tanvir Refat : Shahriar Tanvir Refat
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি সোহেল ও সম্পাদক বাহার পুনর্নির্বাচিত অচেনা সেই আলোর হাত ছটকু আহমেদের সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী: তরুণ সমাজকে মূলধারায় ফিরিয়ে আনতে সামাজিক সংগঠনের ভূমিকা অনস্বীকার্য সাংবাদিক আশরাফ ইকবালের জন্মদিনে শিক্ষার্থীদের গাছের চারা দিলেন তরুছায়া লেখক, সাংবাদিক ও সংগঠক আশরাফ ইকবালের শুভ জন্মদিন এইচনূর ফাউন্ডেশনের সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহাম্মদ বাহাউদ্দিন বাহারের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এ এন এম হুমায়ূন কবির সাগরের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের নতুন উপদেষ্টা হলেন সৈয়দ হোসেন নয়ন

সমাজে বাড়ছে বিবাহ বিচ্ছেদ

  • আপডেট সময় : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৪৮৫ বার পঠিত

সমাজে বাড়ছে বিবাহ বিচ্ছেদ

রাকিবুল হাসান হৃদয়:

নারী-পুরুষের আজীবন একসঙ্গে পথ চলার বাস্তব ইচ্ছেটাই হচ্ছে বিয়ে। আবার একসঙ্গে না থাকার যে ইচ্ছে সেটার চূড়ান্ত রূপ হলো ডিভোর্স, বিবাহ বিচ্ছেদ, তালাক শব্দটির মধ্যেই লুকিয়ে থাকে এক অদ্ভুত খারাপ লাগা। বর্তমান সময়ে এর প্রকোপ অনেকটাই বেড়ে চলেছে বিষ বৃক্ষের মত।

আজকাল ডিভোর্স যেন এক সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। ডিভোর্সের প্রবণতা সারাদেশেই ছড়িয়ে পড়ছে মহামারীর মতো। গবেষণায় এসেছে গ্রামের ছেয়েও শহরে ডিভোর্সের সংখ্যা বেশি।

একটু নীরবে চিন্তা করলে ডিভোর্সের সংখ্যা বাড়ার বেশ কিছু কারণ সামনে আসে-১) মানসিক ও শারীরিক নির্যাতন। ২) পরকীয়া। ৩) আত্ননির্ভরশীলতা। ৪) অর্থের অভাব। ৫) যৌতুক। ৬) সোশ্যাল মিডিয়া।

★মানসিক ও শারীরিক নির্যাতনের ক্ষেত্রে কমবেশি উভয়ই ভুক্তভোগী হয়ে থাকে। ছেলেরা মেয়েদের দ্বারা শারীরিকভাবে নির্যাতিত না হলেও আজকাল নারীদের দ্বারা অনেক পুরুষরাই মানসিকভাবে নির্যাতিত হয়ে থাকে। অপরদিকে নারীরা পুরুষদের দ্বারা সবসময়ই মানসিক ও শারীরিকভাবে নির্যাতিত হয়ে থাকেন। অনেক সময় এই নির্যাতনের শিকার হয়েই অবশেষে ডিভোর্স দেয়ার সিদ্ধান্ত নেন।

★পরকীয়া বর্তমান সময়ের ডিভোর্সের অনেক বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা নারী-পুরুষ দুজনের মধ্যেই লক্ষ্য করা যায়। বিবাহের পূর্বে থাকা সম্পর্ক নিজেদের মধ্যে বনিবনা না হওয়া, পছন্দ-অপছন্দের তারতম্য থাকাসহ আরো নানা কারণে নারী-পুরুষরা বিবাহ বহির্ভূত সম্পর্ক অথাৎ পরকীয়ায় জড়িয়ে পড়ে। পরবর্তীতে এটাই ডিভোর্সের অন্যতম কারণ হয়ে দাড়ায়।

★আত্ননির্ভরশীলতা আজকাল কোনো নারীকে পুরুষের উপর নির্ভর করে চলতে হয় না। এখনকার নারীরা বেশ আত্ননির্ভর। কোনো কারণে স্বামীর সাথে বনিবনা না হলে খুব সহজেই ডিভোর্স দেয়ার সিদ্ধান্তে পৌঁছে যান নারীরা।

★অর্থের অভাব- বর্তমান সময়ে টিকে থাকতে হলে অর্থের গুরুত্ব অনেক বেশি। ‘কথায় আছে, টাকা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালায়।’ কথাটি অযৌক্তিক নয়। বর্তমানে অনেক ডিভোর্সই হয়ে থাকে স্বামীর অস্বচ্ছলতায় সংসারে অভাব-অনটন ও অশান্তির কারণে।

★যৌতুক আমাদের দেশের আরেকটি সামাজিক ব্যাধিগুলোর মধ্যে অন্যতম একটি। এই প্রবণতা শিক্ষিত আর অশিক্ষিত, গ্রাম/শহর নয়, পুরো দেশ জুড়েই রয়েছে প্রকোপ। যৌতুক আদায়ের মাধ্যম হিসেবে স্বামী, শ্বশুড়-শ্বাশুড়ি স্বামীর পরিবার হতে লাঞ্চিত, নির্যাতিত হয়ে ধৈর্য হারিয়ে অবশেষে ডির্ভোর্সের পথ বেছে নেন অনেকেই।

★সোশ্যাল মিডিয়ায় আমরা আজকাল কমবেশি সবাই এই ব্যাপারটার সাথে জড়িত এবং আশক্ত হয়ে পড়েছি। এই আশক্ততার জন্য নারী পরিবারের দিকে মনযোগ হারিয়ে ফেলছেন। কেউ ডুবে যাচ্ছেন রঙিন দুনিয়ায়, ভুলে যাচ্ছেন বাস্তবতা। কেউ কাউকে সময় দিচ্ছে না। টিকটক, লাইকি, ভিগো, ইমু সহ নানান এ্যাপ্সের মাধ্যমে জড়িয়ে পড়েছেন ভার্চুয়ালের অশ্লীলতা। এসব নানা কারণে ডিভোর্সের পথ বেঁচে নেন পুরুষ এবং নারীরা।


লেখক: রাকিবুল হাসান হৃদয়

মনোহরগঞ্জ, কুমিল্লা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ঝিকুটপত্র
Theme Customized By Shakil IT Park