1. admin@jhikutpatra.com : সম্পাদক : আশরাফ ইকবাল
  2. atiqnayanmcjdu@gmail.com : atique nayan : atique nayan
  3. sheikhrupu@gmail.com : শেখ রুপু : শেখ রুপু
  4. shahriar40-371@diu.edu.bd : Shahriar Tanvir Refat : Shahriar Tanvir Refat
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি সোহেল ও সম্পাদক বাহার পুনর্নির্বাচিত অচেনা সেই আলোর হাত ছটকু আহমেদের সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী: তরুণ সমাজকে মূলধারায় ফিরিয়ে আনতে সামাজিক সংগঠনের ভূমিকা অনস্বীকার্য সাংবাদিক আশরাফ ইকবালের জন্মদিনে শিক্ষার্থীদের গাছের চারা দিলেন তরুছায়া লেখক, সাংবাদিক ও সংগঠক আশরাফ ইকবালের শুভ জন্মদিন এইচনূর ফাউন্ডেশনের সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহাম্মদ বাহাউদ্দিন বাহারের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এ এন এম হুমায়ূন কবির সাগরের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের নতুন উপদেষ্টা হলেন সৈয়দ হোসেন নয়ন

ডিআইজি ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদ বিপিএম

  • আপডেট সময় : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ৭৭১ বার পঠিত

ঝিকুটপত্র প্রতিবেদন:

বিক্রমপুর অঞ্চলের রয়েছে শিক্ষা, সাহিত্য-সংস্কৃতি, জ্ঞান-বিজ্ঞান, প্রশাসন, খেলাধুলা, শিল্প, কৃষি, ব্যবসা-বাণিজ্য, রাজনীতি ও প্রত্ততাত্ত্বিক ঐতিহ্যে সমৃদ্ধ সুজলা-সুফলা হাজার বছরের গৌরবময় ইতিহাস। বাংলার বহু মনীষীর জন্ম হয়েছে এই সিরাজদিখানে। আর এই ঐতিহ্য তুলে ধরার যে প্রয়াস ঝিকুট ফাউন্ডেশন নিয়েছে তা অবশ্যই প্রশংসার দাবি রাখে। সংগঠনটি উপজেলার ইতিহাস-ঐতিহ্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সৃজনশীল কর্মকান্ডের মাধ্যমে এই অঞ্চলের হারানো ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াস পেয়েছে।

একটি সুন্দর ও সৃজনশীল উদ্যোগের সাথে ব্যারিস্টার মো. হারুন-অর রশিদের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরতে চাই। তিনি দক্ষ ও অভিজ্ঞ পুলিশ অফিসার। বাংলাদেশ পুলিশ বিভাগের এক উজ্জ্বল নক্ষত্র ও অতি পরিচিত মুখ। তিনি বিক্রমপুরের সন্তান হওয়ায় তাকে নিয়ে গর্ববোধ করেন মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার সর্বস্তরের জনগণ।

ময়মনসিংহ বিভাগের এই ডিআইজি সততা, পরিশ্রম ও নিষ্ঠার সাথে দেশের একজন সেবক হিসেবে কাজ করে যাচ্ছেন।

১৯৬৭ সালের ১২ অক্টোবর তিনি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার মোল্লাকান্দি গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। ব্যবসায়ী আহম্মেদ আলী বেপারী এবং গৃহিনী আমেনা বেগমের ৭ সন্তানের মধ্যে তার অবস্থান ৬ষ্ঠ।

তিনি ১৯৯৪ সালে ঢাকা বিশ্যবিদ্যালয়ের পরিসংখান বিভাগ থেকে এমএসসি, ২০০৯ সালে ইউনিভার্সিটি অব লন্ডন, ইউকে থেকে এল এল বি এবং ২০১৬ সালে ঢাকা বিশ্যবিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এমবিএ ডিগ্রী অর্জন করেন।

পড়াশোনা শেষ করে তিনি ১৯৯৫ সালে ১৫ তম বিসিএস (পুলিশ) ক্যাডারের সহকারী পুলিশ সুপার হিসেবে সুপারিশ প্রাপ্ত হয়ে চাকরিতে যোগ দেন। এরপর তিনি পুলিশের গুরুত্বপূর্ণ পদে থেকে দেশের বিভিন্ন স্থানে চাকুরী করেন । ডিআইজি লজিস্টিক পুলিশ হেড কোয়াটার্স ঢাকা হিসেবেও দায়িত্ব পালন করেন।

২০১৮ সালের ১২ এপ্রিল থেকে বাংলাদেশ পুলিশ হেড কোয়ার্টার্স ডিআইজি লজিস্টিক হিসেবে দায়িত্ব পালনের পর ২০১৯ সালের ৮ ডিসেম্বর বদলী হন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে। ২২ জানুয়ারি ২০২২ সালে অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতী পেয়েছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক স্মারকে এ পদোন্নতি দেওয়া হয়।

আশরাফ ইকবালের নেতৃত্বে ঝিকুট ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

আরও পড়ুন ঝিকুট ফাউন্ডেশন

বর্নাঢ্য কর্মজীবনে তার সময়ে বাংলাদেশ পুলিশের ডিজিটাইলেজেশন এর সময় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, অনলাইন জিডি, বিডি পুলিশ হেল্প লাইন এবং সিআইএম এস এর প্রত্যক্ষ তত্বাবধানে ছিলেন তিনি।

চৌকশ প্রযুক্তি জ্ঞান সমৃদ্ধ কর্মঠ পুলিশ অফিসার ব্যারিস্টার হারুন-অর রশিদের রেঞ্জ ডিআইজি হিসেবে ময়মনসিংহে দায়িত্বভার গ্রহণ করায় ময়মনসিংহ বিভাগের সুধীজন, জেলা পুলিশ পরিবার আন্তরিক অভিবাদন ব্যক্ত করেছেন।

এ অল্প সময়ে তিনি ময়মনসিংহ বিভাগের আইন শৃঙ্খলার বিশেষ উন্নয়ন সাধন করেছেন। তিনি দেশ ও দশের মঙ্গলের জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তার যোগ্য নেতৃত্বে ময়মনসিংহ পুলিশ বিভাগ অল্প সময়েই বেশ এগিয়ে গেছে। তার পেশাদারিত্ব, যোগ্যতা, নৈতিকতা ও আদর্শ দিয়ে ময়মনসিংহ পুলিশ বাহিণীকে নিয়ে যাচ্ছেন এক অনন্য উচ্চতায়।

তিনি যেমনি একজন দক্ষ উর্ধ্বতন পুলিশ অফিসার, তেমনি একজন অভিজ্ঞ প্রশিক্ষকও। তার যোগ্য নেতৃত্ব ও নির্দেশনায় বিভিন্ন সফল অভিযান পরিচালিত করতে সক্ষম হন ময়মনসিংহ বিভাগের পুলিশ সদস্যরা।

তিনি তার নিজ এলাকায় এতটাই জনপ্রিয় যে তাকে সিরাজদিখানের অভিভাবকও বলা হয়। দীর্ঘদিন ধরে নিজ এলাকার নিপিড়ীত মানুষের জন্য কাজ করে চলেছেন। অক্ষম ব্যক্তিদের আয় রোজগারের ব্যবস্থা করা, অসহায় মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা, কোন নির্যাতিত ব্যক্তিকে আইনি সহযোগিতার মত বিভিন্ন মহৎ কাজ গুলো তিনি তার অবস্থান থেকে সার্বিক সহযোগিতা করেন।

তার অমায়িক ব্যবহার ও বাচনভঙ্গী তাকে অনন্য মানুষ হিসাবে প্রকাশ করে। একজন মানুষ তার কাছে গেলেই নিজেকে সে পৃথিবীর সবচেয়ে নিরাপদ মানুষ হিসাবে অনুভব করে।

জনসচেতনতায় সম সাময়িক বিষয়ে জাতীয় পত্রিকায় কলাম লিখেন। পাশাপাশি বিভিন্ন চেনেলের টকশোতে অংশ নেন।


© লেখক: আশরাফ ইকবাল

শিক্ষক, সাংবাদিক ও সংগঠক।


 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ঝিকুটপত্র
Theme Customized By Shakil IT Park