1. admin@jhikutpatra.com : সম্পাদক : আশরাফ ইকবাল
  2. atiqnayanmcjdu@gmail.com : atique nayan : atique nayan
  3. sheikhrupu@gmail.com : শেখ রুপু : শেখ রুপু
  4. shahriar40-371@diu.edu.bd : Shahriar Tanvir Refat : Shahriar Tanvir Refat
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি সোহেল ও সম্পাদক বাহার পুনর্নির্বাচিত অচেনা সেই আলোর হাত ছটকু আহমেদের সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী: তরুণ সমাজকে মূলধারায় ফিরিয়ে আনতে সামাজিক সংগঠনের ভূমিকা অনস্বীকার্য সাংবাদিক আশরাফ ইকবালের জন্মদিনে শিক্ষার্থীদের গাছের চারা দিলেন তরুছায়া লেখক, সাংবাদিক ও সংগঠক আশরাফ ইকবালের শুভ জন্মদিন এইচনূর ফাউন্ডেশনের সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহাম্মদ বাহাউদ্দিন বাহারের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এ এন এম হুমায়ূন কবির সাগরের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের নতুন উপদেষ্টা হলেন সৈয়দ হোসেন নয়ন

সংগঠন বলতে কী বুঝায়?

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ২২৯ বার পঠিত

ঝিকুটপত্র ডেস্ক :

আমাদের চারিপাশে নানা ধরণের সংগঠন রয়েছে। সাধারণ অর্থে একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য যখন একাধিক ব্যক্তি একত্রিত বা সমবেত হয় এবং ধারাবাহিকভাবে সেই লক্ষ্য অর্জনের কর্মকাণ্ডে নিয়োজিত থাকে তাকে সংগঠন বলে। কর্মবন্টন সংগঠনের প্রধান বিষয়। সংগঠনের অন্তর্ভূক্ত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে কোন কাজ করবে, কার কি দায়িত্ব রয়ে ইত্যাদি বিষয়সমূহ সংগঠনই বন্টন করে দেয়। সংগঠনের সহিত নেতৃত্বের সম্পর্ক রয়েছে।

সংগঠন এর ইংরেজি প্রতিশব্দ হলো Organization এটি ল্যাটিন শব্দ Organia হতে উৎপত্তি হয়ে ক্রমবিবর্তন হয়ে আজকের এই Organization শব্দটির আবির্ভাব হয়েছে। আমাদের চারিপাশে নানা ধরণের সংগঠন রয়েছে। যেমন- পেশাজীবি সংগঠন, রাজনৈতিক সংগঠন, ধর্মীয় সংগঠন ইত্যাদি।

গিনসবার্গ (১৯১১) এর মতে-

“সংগঠন হলো সামাজিক জীবের সংগঠিত একটি গোষ্ঠী, যারা পরস্পর সম্পর্কিত কর্মকান্ডে অংশ নেয় এবং সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য সংগঠিতা হয়।”

জি.ডি. কোল (১৯৫২) এর মতে-

“সংগঠন মূলত কতক ব্যক্তিবর্গের দ্বা গঠিত একটি গোষ্ঠী যারা পরস্পর সহযোগিতার মাধ্যমে কতক সুনির্দিষ্ট পদ্ধতে অভিন্ন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য কাজ করে।”

সংগঠনের বৈশিষ্ট্য :

  • সংগঠনে কিছু সংখ্যক গোষ্ঠীবদ্ধ লোক থাকে।
  • জনসমষ্টি পরস্পর সুসংবদ্ধ হয়।
  • জনসমষ্টির আচরণ সুনিয়ন্ত্রিত থাকে।
  • সংগঠন বিধিবদ্ধ আইন ও নীতিমালা দ্বারা পরিচালিত হয়।
  • অভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্য থাকে।
  • প্রত্যেক সদস্য আইন ও বিধিমালা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ।
  • পরিচালনা পরিষদ দ্বারা পরিচালিত হয়।
  • প্রয়োজনে আইন ও বিধিমালা পরিবর্তনযোগ্য।

সংগঠনের আবশ্যকীয় শর্তাবলী:

  • সংগঠনের সদস্যবৃন্দ থাকতে হবে।
  • নির্ধারিত আইন ও নীতিমালা থাকতে হবে।
  • আয় ব্যয় নির্ধারিত বিধিমালা থাকতে হবে।
  • লক্ষ্য ও উদ্দেশ্য থাকতে হবে।
  • কর্ম পরিচালনা পরিষদ থাকতে হবে।
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ঝিকুটপত্র
Theme Customized By Shakil IT Park