
সন্ধ্যা নামার আগে
সাজ্জাদ খান
সাদা কালো মেঘের সমাবেশ যখন চলছিলো, এদিকে পত্র পল্লবের চলছে বিদ্রহ, অনশন;
চাঁদ আর সূর্যের গোপন বৈঠক শেষ না হতেই
বাতাসে তোমার আমার সদ্য সংবাদ ছড়িয়ে পড়েছে
আমরা ভালো নেই, চলছে অবিশ্বাসের দহন।
রুদ্ধশ্বাস সমাবেশ শেষে
অবশেষে বৃষ্টি নামুক, চাঁদ সূর্য, ইউরেনাসরা ফিরে যাক নিজন্ব কক্ষপথে; বৃক্ষদের অনশন ও ভাঙুক -
আমরাও সন্ধ্যা নামার আগেই পৃথিবীকে জানিয়ে দেই
সেসব গুজব ছিলো, আমরা বেশ আছি
এই সব দিনরাত্রি ভালোবেসে।