
ঝিকুটপত্র ডেস্ক: রাজশাহীতে লিগ্যাল এইড অফিসার হিসেবে কাজের স্বীকৃতিস্বরূপ সিনিয়র সহকারী জজ মো. আলমগীর হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিজিবি সেক্টর কমান্ডার অফিস রাজশাহীতে রবিবার সকাল ১১ টায় রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবির আয়োজনে এ স্মারক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন বিজিবির কর্নেল, যুগ্ম জেলা জজ ও সিনিয়র সহকারী জজ।