
আগুন
সাজ্জাদ খান
এদিক সেদিক খেলার ছলে
আগুন লাগে আগুন,
ব্যাবসা করে করবেনটা কি
চাঁদের দেশে ভাগুন।
আগুন এখন বিরাট রাগী
কেউ বুঝিনি আগে,
সারাটা রাত ঘাপটি মেরে
ভোর বেলাতে লাগে।
বৈশাখ মাস বৃষ্টি ছাড়া
গায়ে আগুন জ্বলে,
কয়লা হাতে নিয়ে জীবন
ধুঁকে ধুঁকে চলে।
রিলেশানের সব গুলো বই
ক্রোধ আগুনে পোড়া,
জাহান্নামে জ্বলবে আগুন
না লাগলে জোরা।
আবার প্রেমের বৃষ্টি নামুক
সবটা হুদয় জুড়ে,
আসমানী সুখ শান্তি নামুক
প্রতি ঘরে ঘরে।