1. admin@jhikutpatra.com : সম্পাদক : আশরাফ ইকবাল
  2. atiqnayanmcjdu@gmail.com : atique nayan : atique nayan
  3. sheikhrupu@gmail.com : শেখ রুপু : শেখ রুপু
  4. shahriar40-371@diu.edu.bd : Shahriar Tanvir Refat : Shahriar Tanvir Refat
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি সোহেল ও সম্পাদক বাহার পুনর্নির্বাচিত অচেনা সেই আলোর হাত ছটকু আহমেদের সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী: তরুণ সমাজকে মূলধারায় ফিরিয়ে আনতে সামাজিক সংগঠনের ভূমিকা অনস্বীকার্য সাংবাদিক আশরাফ ইকবালের জন্মদিনে শিক্ষার্থীদের গাছের চারা দিলেন তরুছায়া লেখক, সাংবাদিক ও সংগঠক আশরাফ ইকবালের শুভ জন্মদিন এইচনূর ফাউন্ডেশনের সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহাম্মদ বাহাউদ্দিন বাহারের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এ এন এম হুমায়ূন কবির সাগরের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের নতুন উপদেষ্টা হলেন সৈয়দ হোসেন নয়ন

কাঁধে বিড়াল ওঠা সেই ইমামকে রাষ্ট্রীয় সংবর্ধনা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ৩৬৬ বার পঠিত
ছবিঃ সংগৃহীত

ঝিকুটপত্র ডেস্ক: কাঁধে বিড়াল ওঠা সেই ইমামকে রাষ্ট্রীয় সংবর্ধনা দিয়েছে আলজেরিয়ার সরকার। নামাজরত ইমাম কোরআন তিলাওয়াত করে যাচ্ছিলেন, এমন সময় কাঁধে ওঠে পড়ে বিড়াল। এসময় ইমাম নামাজ পড়ানো থামাননি এবং বিড়ালটিকে নামিয়েও দেননি। বরং এক হাত দিয়ে বিড়ালকে আদর করছিলেন তিনি। এক পর্যায়ে বিড়ালটি তার গালে একটি চুমু দেয়। এমন প্রাণ জুড়ানো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের প্রশংসাও কুড়িয়েছে বেশ।

এই প্রশংসার আরও একটু বাড়িয়ে দিল আলজেরিয়ার সরকার। তাকে রীতিমত রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হয়েছে। ওই ইমামের নাম ওয়ালিদ মেহদাস। থাকেন আলজেরিয়াতে।

আলজেরিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রী ডক্টর ইউসুফ বেলমাহদি ইমাম ওয়ালিদের জন্য সংবর্ধনার আয়োজন করেন এবং তার সদয় আচরণের জন্য তাকে প্রশংসা করেন।

আলজেরিয়ার বোর্দজ ব্যু অ্যারেরিজ প্রদেশের একটি মসজিদে ঘটনাটি ঘটে। এ মসজিদের ইমাম হলেন শায়েখ ওয়ালিদ মেহসাস। গত বুধবার তিনি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ভিডিওটি আপলোড করেন। ক্যাপশন লিখেছিলেন, ‘এমনকি প্রাণীরাও কুরআনের বাণীর প্রতি শ্রদ্ধাশীল।’ আপলোডের কিছুক্ষণের মধ্যই ভিডিওটি নেটিজেনদের মধ্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

দুই মিনিটের ওই ভিডিওতে দেখা গেছে, ইমাম শায়েখ ওয়ালিদ মেহসাস তারাবি পড়াচ্ছিলেন। এর এক মিনিটের মাথায় একটি বিড়াল আশপাশে ঘোরাঘুরির একপর্যায়ে ইমামের গায়ে লাফ দেয়। কিন্তু ইমাম নামাজ চলমান রেখেই বিড়ালটিকে কোলে নিয়ে একটু আদর করেন। এরপর কাঁধে উঠে কিছুক্ষণ ইমামের গালে চুমু দিয়ে ধীরে লাফ দিয়ে নেমে যায় বিড়ালটি। এরপর আশেপাশেই ঘুরতে থাকে।

কয়েক ঘণ্টার ব্যবধানে ভিডিওটিতে প্রায় ৫০ হাজার লাইক পড়েছে ও ১০ হাজারের বেশি মানুষ তা শেয়ার করেছেন। এক ব্যক্তি সেখানে মন্তব্য করেছেন, ‘এত সুন্দর এই ভিডিওটি! আমার চোখে অশ্রু নেমে এসেছে।’

ইমাদ বিজেড নামের এক নেটিজেন মন্তব্য করেন, ‘মনে হচ্ছিল যেন ইমামের মধুর কণ্ঠে কুরআন তিলাওয়াত শোনার জন্যই বিড়ালটি ঘুরঘুর করছিল।’

অপর আরেকজন মন্তব্য করেন, ‘দুজনই বেশ আবেগী আর দয়ালু। সুবহানাল্লাহ।’ আরেকজন লিখেছেন, ‘হৃদয়ে উষ্মা জাগানো ভিডিও এটি।’

আরেকজন পোস্টে পবিত্র কোরআন তিলাওয়াতের গুরুত্ব তুলে ধরেছেন। তিনি লিখেছেন, ‘এমন সুললিত কণ্ঠে পবিত্র কোরআন তিলাওয়াত শোনার পর বিড়াল আপনাকে ধন্যবাদ জানাতে চায়। আমাদের শেখ, আল্লাহ আপনার মঙ্গল করুন।’ ভিডিও লিঙ্ক 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ঝিকুটপত্র
Theme Customized By Shakil IT Park