1. admin@jhikutpatra.com : সম্পাদক : আশরাফ ইকবাল
  2. atiqnayanmcjdu@gmail.com : atique nayan : atique nayan
  3. sheikhrupu@gmail.com : শেখ রুপু : শেখ রুপু
  4. shahriar40-371@diu.edu.bd : Shahriar Tanvir Refat : Shahriar Tanvir Refat
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি সোহেল ও সম্পাদক বাহার পুনর্নির্বাচিত অচেনা সেই আলোর হাত ছটকু আহমেদের সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী: তরুণ সমাজকে মূলধারায় ফিরিয়ে আনতে সামাজিক সংগঠনের ভূমিকা অনস্বীকার্য সাংবাদিক আশরাফ ইকবালের জন্মদিনে শিক্ষার্থীদের গাছের চারা দিলেন তরুছায়া লেখক, সাংবাদিক ও সংগঠক আশরাফ ইকবালের শুভ জন্মদিন এইচনূর ফাউন্ডেশনের সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহাম্মদ বাহাউদ্দিন বাহারের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এ এন এম হুমায়ূন কবির সাগরের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের নতুন উপদেষ্টা হলেন সৈয়দ হোসেন নয়ন

ক্ষোভ!

  • আপডেট সময় : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ১৪৮ বার পঠিত

ক্ষোভ!

আতিকুর রহমান টিপু

আমার ধর্ম কি জাত কি এ প্রশ্ন করোনা
ঈশ্বরকে জিজ্ঞেস কর আমার জাত কি?
জানতে চাইলে পতিতালয়ে যাও,আফ্রিকার জঙ্গলে যাও
বস্তিতে যাও আর ছিন্নমুলের কাছে
যারা তোমাদের কাছে অধিকারহীন,আর সমাজচ্যুত
কিন্তু প্রভুর কাছে পরম মানুষ ঘৃণা কভু নয়।
যেতে পারো ষিশু বিশ্বাসীদের কাছে,মুসলিমদের কাছে
বৌদ্ধদের কাছে, হিন্দুদের কাছেও।
আমার কাছে মানুষত্বই পরম ধর্ম এটাই আমি বিশ্বাস করি,
বিশ্বাস করি নিজ থেকে শ্রষ্ঠাকে চিনতে
অকৃতজ্ঞ না হতে
ঘুষ না খেতে অত্যাচারী না হতে
শোষক না হতে, প্রকৃতি বিনষ্টকারী না হতে
এর ভেতরই ধর্ম।
ইঞ্জিল খুলে দেখো,পবিত্র কোরআন খুলে দেখো
ত্রিপিটক খুলে দেখো,গীতা খুলেও দেখতে পারো
সন্দেহ নেই।
সবখানে জীব আর মানুষের মানুষত্বের কথাই বলা আছে
পোষাক পড়ে ধার্মিক সেজে লুটেরা হবার কথা নেই
নেই নৃংসংস হবার কথা
নেই অমানুষ আর বিবেকহীন হবার কথা,
মানুষের আবার ধর্ম কি?
মানুষত্বই পরম ধর্ম
আল্লাহকে কৃতজ্ঞতায় কুর্ণিশ করাই পরম ধর্ম
বিনষ্ট আর লুট নয়।
তোমাদের ধর্ম কি?
ধর্ম আর জাতের পোষাক পড়ে মানুষকে অধিকারহীন করা?
প্রভু সাজা?
নির্দয় হওয়া?
পৃথিবীকে বিনা কারণে যুদ্ধালয় বানানো?
পাসপোর্টে পৃথিবীকে বন্দী করা?
আসলে তোমাদের ধর্ম কি?
মানুষের জন্য
শ্রষ্ঠার দেয়া ধর্ম হলো প্রকৃতি,বিবেক আর জ্ঞান
কেবল জাত আর ধর্মের পোষাক নয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ঝিকুটপত্র
Theme Customized By Shakil IT Park