
আত্মশুদ্ধি
মুহিব বিন ইসহাক
পড়ছি নামাজ, রাখছি রোজা
সারা জনমভর,
কলুষমুক্ত হইলো না, তবু আমার
দেহ, মন-অন্তর।
নফসে লাওয়ামাহ্ লইয়া
দিবা-নিশি ভুল করিয়া
খোদার কাছে কই কান্দিয়া
মাফ করো, সব গুণাহ্ মোর-
গুণাহ্ মোর……
ঈমান আমার নড়বড়
পাপের বোঝা অনেক বড়
ইবলিশ আমায় টানে আরও
ভুলের পথে সন্ধ্যা- ভোর-
সন্ধ্যা -ভোর……
শুদ্ধ করি নিজের আত্মা
খালিস দিলে হোক এবতেদা
যারা নফসে মুতমায়িন্নাহ্
তাদের জন্যই সুখবর-
সু-খবর……