উম্মত হয়ে যাও
মেহেদী হাসান হিমেল
বিচার হবে কঠিন বিচার করো সেটার ভয়
টাকাপয়সা জমিদারী আছে যা সঞ্চয়;
কী কী খাতে ব্যয় করেছো? লিস্টি হবে বের
জ্বীন ইনসানের আমলনামায় তৈরি হবে জের।
হিসাব হবে ঠোঁটের বলা প্রতিটি কথার-
ভালোমন্দ করছো তুমি যত্ত আবিষ্কার।
হিসাব হবে কঠিন হিসাব পাবে নাতো ছাড়
ঘুষ দেওয়ার রীতিনীতির থাকবেনা কারবার।
ধরার বুকে করে যাওয়া সকল কাজের ফল
দেখার পরে চোখের অশ্রু করবে ছলছল।
ভয়ের অশ্রু, পাপের অশ্রু, ঝরবে পাপীদের
এমন সময় তওবা করার, হয় না সময় বের।
আনন্দাশ্রু ঝরবে তখন মুক্ত জলের ন্যায়-
ডানহাতে যার আমলনামা আল্লাহ্'তালা দেয়।
সেই বিচারের বিচারপতি আল্লাহ্'তালা এক
রক্ষা হবে থাকলে পুঁজি অনেক বেশি নেক।
পাপের বোঝা ভারী হয়ে, যাবে জাহান্নাম -
রাসুল পাকের উম্মত যারা তাদের প্রবল দাম।
বিভিন্ন উছিলায় বেঁচে যাবে অনেক পাপীরাও
আল্লাহ্'পাকের পবিত্র কোরআন বুকে চেপে নাও।
সে মোতাবেক আমলনামা গড়তে যদি চাও
শর্ত হলো রাসুল'পাকের উম্মত হয়ে যাও।