স্মৃতি
মুহিব বিন ইসহাক
পৃথিবীর সবখানে স্মৃতিটা যে জড়ানো,
বাতাসের সাথে আছে গল্পটা লুকানো।
বৃষ্টির ফোটাতে মিশে আছে যে স্মৃতি,
বিরহের সুরে লেখা কত গান ও গীতি।
কোন্ খানে যাব সখা, যেখানেই যাই,
ধরণীর সবখানে, তব স্মৃতি খুঁজে পাই।
ভেসে আর রবো না, যেদিন এই কূলে,
খুঁজে নিও সেদিন মম ডায়রীটা খুলে।