
ঝিকুটপত্র ডেস্ক:
*উপবৃত্তির ডাটা এন্ট্রির নিয়মাবলী*

১. ভর্তির শিক্ষাবর্ষ সিলেক্ট করুন।
২. শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ এন্ট্রি করুন। তারপর জন্ম সনদ ভেরিফাইতে ক্লিক করুন। ভেরিফাই হইলে অটোমেটিক নাম চলে আসবে না আসলে শিক্ষার্থীর নাম বাংলা ও ইংরেজিতে পূরণ করুন।
৩. পিতার এনআইডি নাম্বার ও জন্ম তারিখ এন্ট্রি দিয়ে জাতীয় পরিচয়পত্র ভেরিফাইতে ক্লিক করুন। তারপর উপরে একটি মেসেজ প্রদর্শিত হলে ENTER চাপুন।
৪. মাতার এনআইডি নাম্বার ও জন্ম তারিখ এন্ট্রি দিয়ে জাতীয় পরিচয়পত্র ভেরিফাইতে ক্লিক করুন। তারপর উপরে একটি মেসেজ প্রদর্শিত হলে ENTER চাপুন।
৫. স্থায়ী ঠিকানা পূরণ করুন।
৬. শিক্ষা সংক্রান্ত তথ্য (ক) পূর্ববর্তী শিক্ষাগত তথ্য পূরণ করুন।
(খ) বর্তমান শিক্ষাগত তথ্য পূরণ করবেন শুধুমাত্র টাইপ অপশনে যেভাবে আছে সেভাবে রাখবেন (জেনারেল/মাদ্রাসা) সিলেক্ট করবেন না।
৭. অভিভাবকের তথ্য সম্পর্ক সিলেক্ট করুন। তারপর জাতীয় পরিচয়পত্র নাম্বার ভেরিফাইতে ক্লিক করে ৩ নাম্বার অপশন এর মতো ভেরিফাই করবেন।
৮. স্থায়ী ঠিকানা অটোমেটিক পূরণ হবে।
৯. সিলেকশন ক্রাইটেরিয়া প্রয়োজন মতো পূরণ করুন।
১০. পেমেন্টের তথ্য
(ক) পেমেন্টের ধরণ সিলেক্ট করুন।
(খ) মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী সিলেক্ট করুন।
(গ) হিসাবধারীর নাম এন্ট্রি করুন।
(ঘ) হিসাব নং এন্ট্রি করুন।
(ঙ) হিসাব নাম্বার যাচাইতে ক্লিক করুন। উপরে সফল মেসেজ প্রদর্শিত হলে বন্ধ করুন এ ক্লিক করবেন। তারপর সংরক্ষণ বাটনে ক্লিক করবেন।
ধন্যবাদ।