1. admin@jhikutpatra.com : সম্পাদক : আশরাফ ইকবাল
  2. atiqnayanmcjdu@gmail.com : atique nayan : atique nayan
  3. sheikhrupu@gmail.com : শেখ রুপু : শেখ রুপু
  4. shahriar40-371@diu.edu.bd : Shahriar Tanvir Refat : Shahriar Tanvir Refat
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি সোহেল ও সম্পাদক বাহার পুনর্নির্বাচিত অচেনা সেই আলোর হাত ছটকু আহমেদের সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী: তরুণ সমাজকে মূলধারায় ফিরিয়ে আনতে সামাজিক সংগঠনের ভূমিকা অনস্বীকার্য সাংবাদিক আশরাফ ইকবালের জন্মদিনে শিক্ষার্থীদের গাছের চারা দিলেন তরুছায়া লেখক, সাংবাদিক ও সংগঠক আশরাফ ইকবালের শুভ জন্মদিন এইচনূর ফাউন্ডেশনের সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহাম্মদ বাহাউদ্দিন বাহারের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এ এন এম হুমায়ূন কবির সাগরের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের নতুন উপদেষ্টা হলেন সৈয়দ হোসেন নয়ন

আলোর পথে মানব কল্যাণ সংগঠন

  • আপডেট সময় : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ২৮৭ বার পঠিত

মোহাম্মদ আলী হৃদয়:

আলোর পথে মানব কল্যাণ সংগঠন একটি সেবামূলক সামাজিক সংগঠন। সমাজের অসহায় মানুষের প্রতি সহানুভূতি, সহমর্মিতা এবং নিজেদের দায়বদ্ধতা থেকে ২০২০ সালে মার্চ মাসে করোণাকালিন প্যান্ডামিক সময়ে এক ঝাঁক তরুণ যুবকদের নিয়ে আলোর পথে মানব কল্যাণ সংগঠন যাত্রা শুরু করে।

যে সময়টা বাবা ছেলেকে, মা-মেয়েকে, স্বামী স্ত্রীকে চিনতনা, অসুস্থ এবং অসহায় অবস্থায় হাসপাতালের বারান্দায় ফেলে রেখে চলে আসতো। কেউ কাউকে পরিচয় দিতোনা, ঠিক সেই সময়ে এক ঝাঁক মেধাবী তরুণ নিজেদের জীবনকে মানব সেবায় উৎসর্গ করে, মৃত্যুর ভয়কে জয় করে অসহায় মানুষদের করোনাকালীন সেবা প্রদানের লক্ষ্যে এগিয়ে আসে এবং আলোর পথে মানব কল্যাণ সংগঠন গড়ে তুলে।

আলোর পথে মানবকল্যাণ সংগঠনের পক্ষ থেকে এযাবতকালীন যেসকল সেবা প্রদাণ করা হয়েছে।

১। করোনাকালীন সময়ে অসহায় রোগীদের জরুরি প্রয়োজনে গ্যাস সিলিন্ডার সর্বরাহ এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করা।
২। করোনাকালীন সময়ে জনসচেতনতার লক্ষ্যে লিফলেট, স্যানিটাইজেশন সামগ্রী এবং মাস্ক বিতরণ।
৩। এলাকার প্রতিটি সড়ক এবং মহা সড়কে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং ধুলো বালি দূরীকরণে ভ্যান গাড়ি দিয়ে পানি ছিটানোর ব্যবস্থা করেছি।
৪। করোনাকালীন সময়ে অসহায় কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি।
৫। যে কোন প্রাকৃতিক দুর্যোগ মুহূর্তে তাৎক্ষনিকভাবে আলোর পথে মানব কল্যাণ সংগঠনের পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণের ব্যবস্থা করেছি।
৬। বালুচর, লতব্দী এবং সিরাজদিখানের মধ্যে সম্মেলিত সামাজিক সেচ্ছাসেবী সংগঠনের সাথে আলোর পথে মানবকল্যাণ সংগঠন সবসময় আর্থিক এবং শারীরিক শ্রম দিয়ে সহযোগিতা করে আসছে।
৭। প্রতি ঈদে এলাকার অসহায় মানুষদের মাঝে ইফতার সামগ্রী এবং ঈদ সামগ্রী বিতরণ করা।
৮। প্রতি বছর সংগঠনের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করে থাকি, যেখানে একাধিক বিশেষজ্ঞ ডাক্তারগনের সমন্বয়ে প্রায় ৬০০_ ৮০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছি, এছাড়াও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং ডায়াবেটিস পরীক্ষা করা হয়ে থাকে।
৯। জরুরি প্রয়োজনে সংগঠনের সদস্যরা মুমূর্ষু রোগীদের রক্ত দান এবং ব্লাড সংগ্রহ করে থাকে।
১০। প্রতি বছর এলকার কৃতি সন্তান, খ্যাতিমান, গুণিজনদের কর্মমূল্যায়নের মাধ্যমে তাদেরকে গুনীজন সম্মাননা স্মারক প্রদান করা হয়ে থাকে।
১১। ২০২২ সালে এক অসহায় বিধবা মহিলাকে ৫০০০০ টাকা খরচ করে নতুন ঘর তৈরি করে দিয়েছি।
১২। আরেক অসহায় বিধবা মহিলাকে সংগঠনের পক্ষ থেকে বৈদ্যুতিক মিটারের ব্যবস্থা করে দিয়েছি।
১৩। যুবকদের মাদক থেকে দূরে রাখতে সংগঠনের পক্ষ থেকে লিজ নিয়ে খেলার মাঠের ব্যবস্থা করে দিয়েছি।
১৪। প্রতি বছর সংগঠনের পক্ষ থেকে এলাকার যুবকদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে।
১৫। আদর্শ সমাজ গঠনে এবং মাদক থেকে যুবকদের দূরে রাখতে নিয়মিত কাউন্সিলিং এর ব্যবস্থা করা হয়ে থাকে।

আলোর পথে মানবকল্যাণ সংগঠনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো অসহায় মানুষের সেবা করা, আদর্শ সমাজ বির্নিমানে ভালো কাজে পাশে থাকা।

ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা:

১। সংগঠনের কার্যকমকে সমগ্র বাংলাদেশে ছড়িয়ে দেওয়া।
২। মেধাবী ছাত্র – ছাত্রীদের নিয়ে শিক্ষা বৃত্তির আয়োজন করা।
৩। গুণীজনদের কর্ম মূল্যায়ণ করা এবং তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়া।
৪। সকলের অংশগ্রহণে মধ্য দিয়ে একটি শক্তিশালী আদর্শ সংগঠন তৈরি করা।

মূলত সামাজিক সংগঠনে যারা সেচ্ছাসেবী হিসেবে কাজ করে বেশিরভাগ স্কুল এবং কলেজ পড়ুয়া ছাত্র- ছাত্রী এবং বেকার যুবক। তাই তারা বেশিরভাগ ক্ষেত্রে আর্থিকভাবে সহযোগিতা করতে পারেনা, একারনে সেচ্ছাসেবী সংগঠনগুলো শক্তিশালী ফান্ড গঠণ করতে পারেনা। সামাজিক এবং সেবামূলক সংগঠনগুলো নষ্ট বা বিলীন হয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে শক্তিশালী ফান্ডের অভাব। সংগঠনকে টিকিয়ে রাখতে হলে মূল ভিত্তি হচ্ছে একটি শক্তিশালী ফান্ড গঠন। এক্ষেত্রে এলাকার বিত্তবান এবং প্রবাসীদের আর্থিক সহযোগিতায় সামাজিক সংগঠনগুলো তাদের কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে।

লেখক: মোহাম্মদ আলী হৃদয়, সাধারণ সম্পাদক, আলোর পথে মানব কল্যাণ সংগঠন।
খাসনগর, বালুচর, সিরাজদিখান, মুন্সীগঞ্জ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ঝিকুটপত্র
Theme Customized By Shakil IT Park