1. admin@jhikutpatra.com : সম্পাদক : আশরাফ ইকবাল
  2. atiqnayanmcjdu@gmail.com : atique nayan : atique nayan
  3. sheikhrupu@gmail.com : শেখ রুপু : শেখ রুপু
  4. shahriar40-371@diu.edu.bd : Shahriar Tanvir Refat : Shahriar Tanvir Refat
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি সোহেল ও সম্পাদক বাহার পুনর্নির্বাচিত অচেনা সেই আলোর হাত ছটকু আহমেদের সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী: তরুণ সমাজকে মূলধারায় ফিরিয়ে আনতে সামাজিক সংগঠনের ভূমিকা অনস্বীকার্য সাংবাদিক আশরাফ ইকবালের জন্মদিনে শিক্ষার্থীদের গাছের চারা দিলেন তরুছায়া লেখক, সাংবাদিক ও সংগঠক আশরাফ ইকবালের শুভ জন্মদিন এইচনূর ফাউন্ডেশনের সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহাম্মদ বাহাউদ্দিন বাহারের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এ এন এম হুমায়ূন কবির সাগরের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের নতুন উপদেষ্টা হলেন সৈয়দ হোসেন নয়ন

অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ৩৭৪ বার পঠিত

নাজির আহমাদ মিয়াজী:

ড. মুহাম্মদ জমির হোসেন শুধু সিরাজদিখানেরই নন, গোটা মুন্সীগঞ্জের গর্ব।

ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স, মাস্টার্স করা এই বরেণ্য লেখক, গবেষক, কবি, প্রাবন্ধিক, গীতিকার ও সংগঠক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০ তম সমাবর্তনে পিএইচডি ডিগ্রী নিয়েছেন।

এমফিলের অভিসন্দর্ভ :”রবীন্দ্র নাটকে ঐতিহ্য চেতনা ও সমাজ ভাবনা”। পিএইচডি অভিসন্দর্ভ:”রবীন্দ্র নাটকে রাজনীতি ও সংস্কৃতি”। বাংলাদেশে তিনিই প্রথম বিশ্বকবি রবীন্দ্রনাথের নাটকের উপর গবেষণা করে পিএইচডি নিয়েছেন।
তার রয়েছে সমৃদ্ধ রচনা ভান্ডার। রবীন্দ্র বিষয়ক গবেষণা গ্রন্থ ১৫টি, প্রবন্ধ গবেষণা গ্রন্থ ৫টি, উপন্যাস ৫টি, কাব্য ৩টি, শিশুতোষ ছড়া ও গল্পগ্রন্থ ১২টি, ছোটগল্প প্রায় ২৫টি, সম্পাদিত গ্রন্হ ২৫টি। ৩ হাজারের মতো সংগীত রচনা করেছেন এই কীর্তিমান গীতিকার।

লেখক: নাজির আহমাদ মিয়াজী।

বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি তিনি। খাসমহল বালুচর তরুন ক্লাব, যুব কল্যাণ সমিতি, লাইসিয়াম ইন্টা:স্কুল এন্ড কলেজ, পাঠাগার, রবীন্দ্র গবেষণা পরিষদ ইত্যাদি তার নিজের প্রতিষ্ঠান।

এছাড়া সিরাজদিখানের সুপরিচিত শিক্ষা সাহিত্য সংস্কৃতি ও সামাজকল্যাণ সংগঠন ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা হিসেবে আছেন। বর্তমানে তিনি একটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান এবং একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন।

তার অনবদ্য রচনার মধ্যে-জলের চাঁদ,মেঘ বৃষ্টি রোদ,সাহিত্য সহচর,সাহিত্য কথা,রবীন্দ্রনাথের কাব্য পরিচয়,ছিটে ফোটা,চাঁদেরবুড়ি,খেকশিয়ালের বিয়ে,অবশিষ্ট গল্পগ্রন্থ বিশ্বসেরা দশটি গল্প অন্যতম।উপন্যাস “জলের চাঁদ”,কাব্য: মেঘ বৃষ্টি রোদ তার অমর সৃষ্টি।প্রায় ৫০টিরও অধিক গ্রন্হের রচয়িতা,বাংলা ভাষা ও সাহিত্যের দেশ বরেণ্য এই অধ্যাপক আমাদের বাংলা সাহিত্য কে অনেক সমৃদ্ধ করবেন,অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন তার গবেষণা ও কর্মের মাধ্যমে- প্রফেসর ড.জমির হোসেন দীর্ঘ জীবী হোক,তার সাহিত্য ভান্ডার আরো সমৃদ্ধ হোক।এমন আশাবাদ ব্যক্ত করছি অকুন্ঠচিত্তে।

লেখক: নাজির আহমাদ মিয়াজী, বিএ অনার্স, এমএ (ঢাকা বিশ্ববিদ্যালয়), উপস্থাপক ও শিল্পী।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ঝিকুটপত্র
Theme Customized By Shakil IT Park