1. admin@jhikutpatra.com : সম্পাদক : আশরাফ ইকবাল
  2. atiqnayanmcjdu@gmail.com : atique nayan : atique nayan
  3. sheikhrupu@gmail.com : শেখ রুপু : শেখ রুপু
  4. shahriar40-371@diu.edu.bd : Shahriar Tanvir Refat : Shahriar Tanvir Refat
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি সোহেল ও সম্পাদক বাহার পুনর্নির্বাচিত অচেনা সেই আলোর হাত ছটকু আহমেদের সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী: তরুণ সমাজকে মূলধারায় ফিরিয়ে আনতে সামাজিক সংগঠনের ভূমিকা অনস্বীকার্য সাংবাদিক আশরাফ ইকবালের জন্মদিনে শিক্ষার্থীদের গাছের চারা দিলেন তরুছায়া লেখক, সাংবাদিক ও সংগঠক আশরাফ ইকবালের শুভ জন্মদিন এইচনূর ফাউন্ডেশনের সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহাম্মদ বাহাউদ্দিন বাহারের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এ এন এম হুমায়ূন কবির সাগরের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের নতুন উপদেষ্টা হলেন সৈয়দ হোসেন নয়ন

সিরাজদিখানে ঝিকুট ফাউন্ডেশনের লোগো উম্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৩৪১ বার পঠিত
Jhikut Logo unveiling

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
সিরাজদিখানে ঝিকুট ফাউন্ডেশনের লোগো উম্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর-২০২০ সালের সোমবার উপজেলার কোলা ভিলেজ পার্কে লোগো উম্মোচন ও সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা কে.এন. ইসলাম বাবুলের নেতৃত্বে লোগো উম্মোচন করা হয়। ঝিকুট ফাউন্ডেশনের সাধারণ সদস্য শেখ রুপুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদুর রহমান জুবায়ের, ভিলেজ পার্কের স্বত্ত্বাধিকারী মোস্তাক আহমেদ চৌধুরী। ঝিকুট ফাউন্ডেশন একতা, শিক্ষা, সাহিত্য, সাংস্কৃতি ও সমাজকল্যাণ মূলক একটি সামাজিক সংগঠন।

অনুষ্ঠানে ঝিকুট সদস্য সাজ্জাদ হোসেন ও আলফাজুর রহমান সানির সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন সদস্য হাফেজ মো. আবুল বাসার। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক জাহাঙ্গীর আলম চমক, আজাদ বিন আজম নাদভী, মেহেদী হাসান সুমন, শহীদ শেখ, ফরহাদ হোসেন জনি, ঝিকুট ফাউন্ডেশনের সদস্য রাজু মোল্লা, মো. হাসান, সৈয়দ মেহেদী হাসান, আফসানা হাই তন্দ্রা, শাবনাজ আক্তার শম্পাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সদস্যরা তাদের বক্তব্যে বলেন, সিরাজদিখানে শিক্ষার প্রসার, সংস্কৃতির বিকাশ, সমাজকল্যাণ, ইতিহাস-ঐতিহ্য তুলে ধরার প্রত্যয় নিয়ে নতুন লোগো করা হয়েছে। এর মাধ্যমে তারা সংগঠনটির নবযাত্রা শুরু করতে চান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ঝিকুটপত্র
Theme Customized By Shakil IT Park