1. admin@jhikutpatra.com : সম্পাদক : আশরাফ ইকবাল
  2. atiqnayanmcjdu@gmail.com : atique nayan : atique nayan
  3. sheikhrupu@gmail.com : শেখ রুপু : শেখ রুপু
  4. shahriar40-371@diu.edu.bd : Shahriar Tanvir Refat : Shahriar Tanvir Refat
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি সোহেল ও সম্পাদক বাহার পুনর্নির্বাচিত অচেনা সেই আলোর হাত ছটকু আহমেদের সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী: তরুণ সমাজকে মূলধারায় ফিরিয়ে আনতে সামাজিক সংগঠনের ভূমিকা অনস্বীকার্য সাংবাদিক আশরাফ ইকবালের জন্মদিনে শিক্ষার্থীদের গাছের চারা দিলেন তরুছায়া লেখক, সাংবাদিক ও সংগঠক আশরাফ ইকবালের শুভ জন্মদিন এইচনূর ফাউন্ডেশনের সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহাম্মদ বাহাউদ্দিন বাহারের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এ এন এম হুমায়ূন কবির সাগরের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের নতুন উপদেষ্টা হলেন সৈয়দ হোসেন নয়ন

সাব সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপিএ ফ্লাইট লে. জামাল উদ্দিন চৌধুরীর স্মরণ সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৩০৮ বার পঠিত
sub sector commander jamal uddin Chowdhury
ঝিকুটপত্র ডেস্ক: গত শনিবার (১১ মার্চ) সকাল ১০ টায় মালখানগর চৌধুরী বাড়িতে সাব সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপিএ (প্রাদেশিক পরিষদ সদস্য ১৯৭০) ফ্লাইট লে. জামাল উদ্দিন চৌধুরীর স্মরণ সভা ঝিকুট ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হয়। ঝিকুট ফাউন্ডেশনের সভাপতি ও জাতিসংঘের অবসরপ্রাপ্ত আইসিটি কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ। ঝিকুট ফাউন্ডেশন এর উপদেষ্টা ও সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি কেএন ইসলাম বাবুলের পরিচালনায় স্মরণ সভায় আলোচনা করেন বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যক্ষ সামছুল হক হাওলাদার, লেখক সামসুল হক, আব্দুর রব চৌধুরীর সহধর্মিণী সাবেরা চৌধুরী, মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন চৌধুরীর ভাতিজা আরসাদ চৌধুরী, মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন চৌধুরীর ভাগ্নী মুনমুন সালমা চৌধুরী, মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন চৌধুরীর কন্যা আজমা চৌধুরী, গণপরিষদ সদস্য পরিবারের সন্তান ফিরোজ কামাল শুভ্র (শাতক্ষিরা), তৃপ্তি বালা, গৌর চন্দ্র বালা (ফরিদপুর ৩), মোফাজ্জল হোসেন চৌধূরী পিটার, মোশারফ হোসেন চৌধুরী (দিনাজপুর ১), এ্যাড স্বপন ইসলাম, ইকবাল আনোয়ারুল ইসলাম (যশোর ২), মো. জাকিরুল হক মুন, রওশানুল হক (পাবনা ৩), কাজি জহির উদ্দিন সিদ্দিক টিটো, কাজি আকবর উদ্দিন সিদ্দিক (কুমিল্লা) প্রমুখ। ঝিকুট ফাউন্ডেশনের সদস্য শাহিদুল হাসান শাওনের উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন চৌধুরী ছোট বোন উম্মে হানি চৌধুরী ও ঝিকুট ফাউন্ডেশন সিরাজদিখান পরিষদের আহ্বায়ক রাজু মোল্লা।
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ঝিকুটপত্র
Theme Customized By Shakil IT Park